© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইয়েমেনিদের পাল্টা হামলায় বড় ক্ষতির মুখে সৌদি আরব

শেয়ার করুন:
ইয়েমেনিদের পাল্টা হামলায় বড় ক্ষতির মুখে সৌদি আরব
international-desk
০৭:৫৩ পিএম | ১৫ জুলাই, ২০১৯

ইয়েমেনের হুতি বিদ্রোহী ও তাদের সমর্থিত সেনাদের পাল্টা হামলায় বড় ক্ষতির মুখে পড়েছে সৌদি আরব।

রোববার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে সৌদি জোটের ওপর ইয়েমেনিরা হামলা চালালে অন্তত ১০ জন হতাহত হয়।

ইয়েমেনি সেনা সূত্রের বরাত দিয়ে আল-মাসিরা ওয়েবসাইট জানায়, ইয়েমেনি সেনাবাহিনীর স্নাইপার ইউনিট জিজান প্রদেশের আল দাউদ পর্বতের কাছে সৌদি জোটের ওপর হামলা চালায়।

এছাড়া নাজরান প্রদেশের আজাশের মরুভূমিতে সৌদি সমর্থিত গেরিলাদের ওপর গোলাবর্ষণ করে তারা। এতে বেশ কয়েকজন গেরিলা হতাহত হয়।

এ সময় ইয়েমেনি সেনারা সৌদি জোটের এক সমাবেশে জিলজাল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এ হামলায় বেশ কয়েকজন জোট সেনা নিহত হয়।

সৌদি আরবের আসির প্রদেশেও কয়েকটি অভিযান চালায় তারা। এতে বহু গেরিলা নিহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ইয়েমেনি সেনারা আল-দাউদ পর্বতের পূর্ব পাশের কয়েকটি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নেয়।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন