© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘নির্বাচন বিলম্ব হলে,স্বৈরাচারের ষড়যন্ত্র বৃদ্ধির আশঙ্কা’

শেয়ার করুন:
‘নির্বাচন বিলম্ব হলে,স্বৈরাচারের ষড়যন্ত্র বৃদ্ধির আশঙ্কা’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৯ পিএম | ০১ জুন, ২০২৫
নির্বাচন যত বিলম্ব হবে দেশে বিদেশে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (১ জুন) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে সম্মেলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

ড. মোশাররফ আরও বলেন, সংস্কারের যেসব বিষয়ে সবাই একমত হবে সেসব বিষয়কে ধারণ করেই নির্বাচনের দিকে এগুতে হবে। বিএনপি ছাড়া অন্য দল নির্বাচন চায় না প্রধান উপদেষ্টার এমন বক্তব্য সঠিক নয়, বিএনপি এমন বক্তব্যে হতাশ হয়েছে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ বলেন, দেশে এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে।

এমআর


মন্তব্য করুন