© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলে ৬ বছরের ফিলিস্তিনি শিশুকে চাকায় পিষে হত্যা

শেয়ার করুন:
ইসরায়েলে ৬ বছরের ফিলিস্তিনি শিশুকে চাকায় পিষে হত্যা
international-desk
০৬:৩৪ পিএম | ১৬ জুলাই, ২০১৯

ইসরায়েলের পশ্চিমতীরে সাইকেল চালানোর সময় ৬ বছরের এক ফিলিস্তিনি শিশুকে গাড়ির চাকায় পিষে হত্যা করেছে এক ইহুদি।

নিউজ পোর্টাল কুদসনেট জানিয়েছে, জর্ডান নদীর পশ্চিম তীরের আল-খলিল তারকুমিয়া শহরের কাছে ৬ বছরের ওই ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা দেয়া হয়। শহরটি ইহুদিবাদীদের উপশহর আদুরা’র পাশেই অবস্থিত।

গাড়িচাপা দিয়ে ফিলিস্তিনিদের হত্যার ঘটনা এটাই প্রথম নয়। এপ্রিলেও বেথেলহামে ফিলিস্তিনি শিক্ষিকা ফাতেমা সোলায়মানকে লড়ির চাকায় পিষে হত্যা করে এক ইহুদি।

উগ্র ইহুদিবাদী নেতারা বিভিন্ন সময় নানা বক্তব্যে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে উৎসাহিত করেছে।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন