© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দাম না কমলে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হবে: বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:
দাম না কমলে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হবে: বাণিজ্যমন্ত্রী
own-reporter
১০:২৪ পিএম | ১৬ জুলাই, ২০১৯

পেঁয়াজের দাম না কমলে বাজার নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ২০১৮-১৯ অর্থ বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

পেঁয়াজের দাম না কমলে বাজার নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ২০১৮-১৯ অর্থ বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, আমরা দেখতে চাচ্ছি, দামটা কমে আসে কি না। আমরা আশাবাদী কমে আসবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, যে দুটি পয়েন্টে ভারত থেকে পেঁয়াজ আসে, সেটা প্রতিদিন যেভাবে আসত, তার থেকে কম আসছে। আরেকটি খবর নিতে বলেছি, ভারত যে ১০ শতাংশ ইনটেনসিভ দিত পেঁয়াজ রপ্তানিতে, সেটা নাকি তারা উইথড্রো করেছে। তাছাড়া দুষ্ট ব্যবসায়ীরা তারা সব সময় সুযোগ খোঁজে।

দ্রব্যমূল্যের দাম নিয়ে চিন্তিত কি না- সাংবাদিকদের প্রশ্নে টিপু মুনশি বলেন, সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখি দাম বাড়লো কিনা জিনিসের। এটা রাতের দুঃস্বপ্নের মতো, খোঁজখবর নেই কী বাড়ে না বাড়ে।

ঢাকার বাজারে মাসখানেকের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে, আমদানি না বাড়লে কোরবানির ঈদের আগে দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এক পাল্লা (৫ কেজি) পেঁয়াজ বিক্রি হয় ২০০ টাকায়, যা তিন দিন আগেও ছিল ১৭৫ টাকা থেকে ১৮০ টাকা। খুচরায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

 

টাইমস/এএইচ/জেডটি

মন্তব্য করুন