© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপিকে মাইনাস করার চিন্তা থাকলে তা রুখতে সবাই প্রস্তুত: ফারুক

শেয়ার করুন:
বিএনপিকে মাইনাস করার চিন্তা থাকলে তা রুখতে সবাই প্রস্তুত: ফারুক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৪ পিএম | ০২ জুন, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে-এ কথা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এ ফাঁকে যদি বিএনপিকে মাইনাস করার চিন্তা থাকে তাহলে তা রুখতে সবাই প্রস্তুত।

সোমবার (০২ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উচিত ছিল তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেয়ার, সেটা কেন সাড়ে নয় মাস পার হলো? কেন নির্বাচন নিয়ে সিনিয়রদের বক্তব্য দিতে হচ্ছে এমন প্রশ্ন রাখেন জয়নুল আবদিন ফারুক।

বিগত তত্ত্বাবধায়ক সরকারে যারা ছিলেন তারা তিন মাসের মধ্যে নির্বাচন দিয়েছেন। কিন্তু এ সরকার মাসের পর মাস পার করছে, এখনও কেন সঠিক সময় দিতে পারছে না সেই প্রশ্নও করেন তিনি।

অর্ন্তবর্তী সরকারকে উদ্দেশ্যে করে বিএনপির এ নেতা বলেন, আমাদের মতো দলকে নিয়ে বদনাম করছেন। লুট সাড়ে নয় মাসে কারা করছে, সে হিসেব আছে। হিসাব করে দেখেন, কয়টা দল নির্বাচন চায়। যারা সরকারে বসে আরেকটি রাজনৈতিক দলকে সহায়তা করে, তাদের উপদেষ্টা পরিষদ থেকে বের করে দিতে হবে।

করিডোর ও বন্দর নিয়ে তিনি আরও বলেন, নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নিবে করিডোর ও বন্দর দেবে কি না। 

আরএম/এসএন 


মন্তব্য করুন