© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিইসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছে: ড. হামিদুর রহমান আযাদ

শেয়ার করুন:
সিইসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছে: ড. হামিদুর রহমান আযাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫২ পিএম | ০২ জুন, ২০২৫
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে আমাদের পজিটিভ রেসপন্স জানানো হয়েছে। আমরা আশা করছি, দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবো।

রোববার (২ জুন) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকের বৈঠকে সিইসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছে। বিলম্ব না করে দ্রুততম সময়ে যাতে নিবন্ধন দেওয়া হয়, আমরা তা বলেছি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে বেলা ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

এর আগে, রোববার (১ জুন) রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

এসএন 

মন্তব্য করুন