© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণতন্ত্রকে ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে : শামসুজ্জামান দুদু

শেয়ার করুন:
গণতন্ত্রকে ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে : শামসুজ্জামান দুদু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৮ পিএম | ০২ জুন, ২০২৫
বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।আজ সোমবার রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, গণতন্ত্রকে ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে। ডিসেম্বরে যদি সরকার নির্বাচন করতে ব্যর্থ হয় তবে গণতন্ত্র হুমকিতে পড়বে।আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, বিএনপিকে মাইনাস করার চেষ্টাও করা হলে বিএনপির লাখ লাখ নেতাকর্মী তা মোকাবেলা করতে প্রস্তুত। যে সকল উপদেষ্টা সরকারে বসে আরেকটা দলের পৃষ্ঠপোষকতা করছে তাদের পদত্যাগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

এমআর/টিএ


মন্তব্য করুন