© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে নির্বাচন হতে হবে:রাশেদ খাঁন

শেয়ার করুন:
সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে নির্বাচন হতে হবে:রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৬ পিএম | ০২ জুন, ২০২৫
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। আর সেপ্টেম্বরের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

সোমবার রাজধানীতে গণ অধিকার পরিষদের এক সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, নির্বাচন নিয়ে কোনো ধোয়াশা বা অস্পষ্টতা আমরা মানবো না।

প্রসঙ্গত, সোমবার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকেও নির্বাচনের সময় নিয়ে আলোচনা করেছে দলগুলো।

এফপি/ টিএ 

মন্তব্য করুন