© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজকের বৈঠকে তিনটি দল বাদে বাকি সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে: নুর

শেয়ার করুন:
আজকের বৈঠকে তিনটি দল বাদে বাকি সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে: নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৯ এএম | ০৩ জুন, ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আজকের বৈঠকে তিনটি রাজনৈতিক দল বাদে বাকি সব দল দ্রুত নির্বাচনের রোডম্যাপ চেয়েছে। নির্বাচন যে ডিসেম্বরের মধ্যে হওয়া প্রয়োজন সে বিষয়ে তারা বক্তব্য রেখেছেন। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও নির্বাচন দিতে চান প্রধান উপদেষ্টা—এমনটাই জানিয়েছেন।

আজ সোমবার (২ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সাথে সর্বদলীয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নুর বলেন, মোটাদাগে সব রাজনৈতিক দলই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। সংস্কারের বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। আর মিটিংয়ের প্রয়োজন হচ্ছে না, এবার বাস্তবায়নের পালা। কারণ, কিছু সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, কিছু সংস্কার বাস্তবায়নের জন্য সংসদ লাগবে।

তিনি আরও বলেন, সরকারের বেশ কিছু উপদেষ্টার কর্মকাণ্ড ও রাজনৈতিক মন্তব্যের কারণে দলগুলোর সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। যেসব উপদেষ্টাকে সরিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছি।

এফপি/ টি

মন্তব্য করুন