© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাজেট নিয়ে ইসলামী আন্দোলনের হতাশা প্রকাশ

শেয়ার করুন:
বাজেট নিয়ে ইসলামী আন্দোলনের হতাশা প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৯ এএম | ০৩ জুন, ২০২৫
২০২৫-২৬ অর্থবছরের বাজেটের চরিত্র ও ধরণ দেখে গতানুগতিক ধারার রক্ষণশীল বাজেট বলে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলছে, বাস্তবতা উপেক্ষা করে উচ্চভিলাষী বাজেট প্রস্তাব করা ধূর্ত রাজনৈতিক সরকারের চরিত্র। যে কাজ পতিত স্বৈরাচার বারংবার করে এসেছে। সেই ধারা অনুসরণ না করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে দলটি।

সোমবার (২ জুন) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের চরিত্র ও ধরণ দেখে একে গতানুগতিক ধারার রক্ষণশীল বাজেট বলেই প্রতীয়মান হচ্ছে। বাজেটের আকার, আয়-ব্যয়, এডিপি ও জিডিপির লক্ষ্যমাত্রা কমিয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে। রাজস্ব আদায়ে অতীতের সক্ষমতা, এডিপি বাস্তবায়নে জনপ্রশাসনের সক্ষমতা বিবেচনায় নিয়ে এবং দেশের বিধ্বস্ত অর্থনীতি বিবেচনায় এমন রক্ষণশীল বাজেট প্রত্যাশিত ছিল। কারণ বাস্তবতা উপেক্ষা করে উচ্চভিলাষী বাজেট প্রস্তাব করা ধূর্ত রাজনৈতিক সরকারের চরিত্র। যে কাজ পতিত স্বৈরাচার বারংবার করে এসেছে।

এফপি/ টিএ 

মন্তব্য করুন