© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাপানের অ্যানিমেশন স্টুডিও'র আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২৪

শেয়ার করুন:
জাপানের অ্যানিমেশন স্টুডিও'র আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২৪
international-desk
০৭:২৬ পিএম | ১৮ জুলাই, ২০১৯

জাপানের কিওটো নগরীর একটি অ্যানিমেশন স্টুডিওতে হামলার পর আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সকালে কিওটো অ্যানিমেশন স্টুডিওর তিন তলা ভবনে হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

দেশটির দমকল বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ওই স্টুডিও’র নিচ তলা ও দ্বিতীয় তলা থেকে প্রথমে ১২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে আরো ১০ জনকে একই অবস্থায় উদ্ধার করা হয়।

ফলে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে বলে আশংকা করা হচ্ছে।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন