© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

শেয়ার করুন:
খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৮ এএম | ০৯ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হ...

খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। সোমবার সকালে খুলনার দারোগার ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খুলনার লবনচড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—ইজিবাইক চালক রফিকুল ইসলাম (৫৬) ও যাত্রী তানজীম (১২)। নিহত তানজীমের বাড়ি চাঁদপুর জেলায়। আহত চারজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় জানান, ইজিবাইকে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন যাত্রীরা।

বাগেরহাট থেকে খুলনার দিকে ফিরছিল একটি ট্রাক। দারোগার ভিটা এলাকা পৌঁছালে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ইজিবাইকটির। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আরআর/টিকে

মন্তব্য করুন