© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুঁজিবাজারের পতন অনুসন্ধানে তদন্ত কমিটি করেছে বিএসইসি

শেয়ার করুন:
পুঁজিবাজারের পতন অনুসন্ধানে তদন্ত কমিটি করেছে বিএসইসি
own-reporter
১০:১৯ পিএম | ২১ জুলাই, ২০১৯

দেশের শেয়ারবাজারে চলমান অস্বাভাবিক দরপতনের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার বিএসইসি পরিচালক রেজাউল করিমকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান।

দেশের শেয়ারবাজারে চলমান অস্বাভাবিক দরপতনের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার বিএসইসি পরিচালক রেজাউল করিমকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান।

রেজাউল করিম ছাড়া অন্য সদস্যরা হলেন- উপপরিচালক মো. অহিদুল ইসলাম, উপপরিচালক মো. নজরুল ইসলাম এবং উপপরিচালক মো. রাকিবুর রহমান।

নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, তদন্ত দল দরপত্রের কারণ অনুসন্ধানের পাশাপাশি অস্বাভাবিক লেনদেনের তথ্যও খতিয়ে দেখবে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

পুঁজিবাজারে কয়েক মাস ধরেই দরপতন হচ্ছে। তবে গত দুই সপ্তাহ ধরে দরপতনের মাত্রা বেড়েছে। শেষ ১১ কার্যদিবসের মধ্যে ৯ কার্যদিবসেই দরপতন হয়েছে।

এর মধ্যে রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে প্রধান মূল্য সূচক কমেছে প্রায় একশ’ পয়েন্ট। মূল্য সূচকের ধসে পড়ায় একদিনেই বিনিয়োগকারীদের প্রায় পাঁচ হাজার কোটি টাকার কোন হিসাব পাচ্ছেনা তারা। এ ভয়াবহ পতনের পরিপ্রেক্ষিতে বিএসইসি তদন্ত কমিটি গঠন করল।

 

টাইমস/এএইচ/জেডটি

মন্তব্য করুন