© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ভেতরে আটকা পড়েছেন ১০০ ব্যক্তি

শেয়ার করুন:
মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ভেতরে আটকা পড়েছেন ১০০ ব্যক্তি
international-desk
০৭:৫৮ পিএম | ২২ জুলাই, ২০১৯

ভারতের মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনটিতে অন্তত ১০০ মানুষ আটকা পড়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনডিটিভি জানিয়েছে, বান্দ্রা এলাকায় মহানগর টেলিফোন নিগাম লিমিটেড (এমটিএনএল) ভবনে সোমবার বিকেলে আগুন লাগে। এরপর ওই ভবনের বিভিন্ন তলায় থাকা অনেকে ছাদে গিয়ে আশ্রয় নেয়। ভবনটিতে অন্তত ১০০ মানুষ আটকা পড়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করেছে। ভবনে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বান্দ্রার এসভি রোডের নয়তলা ওই ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনের আগে ভবন থেকে বৈদ্যুতিক তার পোড়ার গন্ধ পাওয়া গেছে।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন