© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

শেয়ার করুন:
বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৯ এএম | ১১ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">পটুয়াখালী সদর উপজেলায় বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা...

পটুয়াখালী সদর উপজেলায় বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসচাপায় সাইদ মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের করমজাতলা পায়রা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদ মোল্লা সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজীখালী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ডলফিন পরিবহনের একটি বাস মহাসড়কের করমজাতলা এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত একটি অটোকে ওভারটেক করার সময় রাস্তার পাশে থাকা সাইদ মোল্লাকে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা বাসটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


পিএ/টিকে 


মন্তব্য করুন