যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত

যুক্তরাষ্ট্র ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, তারা একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছেন, যা বাণিজ্য বিরোধে সাময়িক অস্ত্রবিরতির পথে ফেরার সুযোগ করে দেবে এবং চীনের বিরল খনিজ রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ তৈরি করবে। তবে এই চুক্তি দীর্ঘস্থায়ী বাণিজ্য বিরোধ মেটানোর খুব একটা ইঙ্গিত দেয়নি।

দুই দিনের টানা আলোচনা শেষে, লন্ডনে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, ‘এই কাঠামোটি গত মাসে জেনেভায় স্বাক্ষরিত সমঝোতার ভিত্তিতে বাস্তব রূপ দেওয়ার একটি পদক্ষেপ। এতে দ্বিপাক্ষিক পাল্টা শুল্ক কমানোর প্রক্রিয়া এগিয়ে যাবে।

তবে জেনেভার সেই চুক্তি কার্যকর হতে গিয়ে চীনের বিরল খনিজের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ বাধা হয়ে দাঁড়ায়। এর জবাবে ট্রাম্প প্রশাসন চীনের ওপর কিছু প্রযুক্তিপণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে, যার মধ্যে ছিল সেমিকন্ডাক্টর ডিজাইন সফটওয়্যার ও রাসায়নিক উপাদান।

লুটনিক জানান, লন্ডনে হওয়া চুক্তির ফলে কিছু মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, ‘আমরা এখন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের জন্য ফিরে যাবো, চীনা পক্ষ প্রেসিডেন্ট শি’র অনুমোদন নেবে এবং দুইপক্ষ সম্মত হলে এই কাঠামো বাস্তবায়ন করা হবে।

চীনের ভাইস কমার্স মন্ত্রী লি চেংগ্যাংও আলাদা এক ব্রিফিংয়ে বলেন, ‘উভয় পক্ষই, রাষ্ট্রপ্রধানদের সাম্প্রতিক ফোনালাপ ও জেনেভা বৈঠকে হওয়া সমঝোতা অনুসারে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে।’

বিশেষজ্ঞদের মতে, এই কাঠামো চুক্তি জেনেভার বোঝাপড়া ভেঙে পড়া থেকে রক্ষা করতে পারে, তবে এটি এখনো ট্রাম্পের একতরফা শুল্ক আরোপ ও চীনের রপ্তানি নির্ভর অর্থনৈতিক মডেল নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিযোগের সমাধান দেয়নি।

শুল্ক বৃদ্ধির সম্ভাবনা এবং বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া

উভয় দেশ আগামী ১০ আগস্টের মধ্যে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে না পারলে, বিদ্যমান শুল্ক হার প্রায় ৩০ শতাংশ থেকে বেড়ে যথাক্রমে ১৪৫ শতাংশ (যুক্তরাষ্ট্র) এবং ১২৫ শতাংশ (চীন) হয়ে যাবে। এতে বৈশ্বিক বিনিয়োগকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

অর্থনৈতিক বিশ্লেষক ক্রিস ওয়েস্টন বলেন, ‘কতটা বিরল খনিজ যুক্তরাষ্ট্রে আসবে এবং মার্কিন চিপ রপ্তানি কতটা সহজ হবে তা নির্ধারণ করবে বাজারের গতি।’

লুটনিক বলেন, বিরল খনিজ ও চুম্বক রপ্তানিতে চীনের আরোপিত নিষেধাজ্ঞা চুক্তির মূল বিষয়গুলোর একটি ছিল। এ ছাড়া, যখন ওই খনিজ আসেনি, তখন যুক্তরাষ্ট্র কিছু পাল্টা ব্যবস্থা নিয়েছিল—সেগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। চীনের এই পদক্ষেপ বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করেছিল। পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্যের রপ্তানি বন্ধ করে দেয়।

বিশ্বব্যাংক এরই মধ্যে ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ০.৪ শতাংশ কমিয়ে ২.৩ শতাংশ করেছে, যার অন্যতম কারণ হিসেবে তারা শুল্ক বাড়া এবং অনিশ্চয়তাকে উল্লেখ করেছে।

লুটনিক বলেন, ট্রাম্প ও শির ফোনালাপই লন্ডনের এই চুক্তিতে গতি আনে। গত মে মাসে চীনের যুক্তরাষ্ট্রে রপ্তানি ৩৪.৫ শতাংশ কমেছে—মহামারির পর এটি সবচেয়ে বড় পতন। এদিকে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত ট্রাম্পের একতরফা ৩৪ শতাংশ শুল্ক বহাল রেখেছে, যদিও নিম্ন আদালত এগুলোর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এই রায় চীনের ওপর মার্কিন চাপ জারি রাখার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

এসএম/টিকে   


Share this news on:

সর্বশেষ

img
সিবিআইয়ের প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদে মুখোমুখি থালাপতি বিজয় Jan 13, 2026
img
সিবিআইয়ের প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদে মুখোমুখি থালাপতি বিজয় Jan 13, 2026
চ্যাম্পিয়ন পিএসজিকে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় করল প্যারিস এফসি Jan 13, 2026
img
সালমান খানের গলায় সোনায় মোড়া রুদ্রাক্ষ Jan 13, 2026
img
ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি Jan 13, 2026
img
পটুয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের প্রাণহানি Jan 13, 2026
img
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব Jan 13, 2026
ইরান ছাড়ার নির্দেশ মার্কিন নাগরিকদের, হামলার সংকেত দিল যুক্তরাষ্ট্র? Jan 13, 2026
img
সৌদি আরব থেকে কেনা হবে ১৯১ কোটি টাকার ইউরিয়া সার Jan 13, 2026
img
নিখুঁত হওয়ার চেয়ে অরিজিনাল হওয়াটাই বেশি জরুরি: কিশোর কুমার Jan 13, 2026
img
দিলদারের নায়িকা হতে আমাকে সবাই নিষেধ করেছিল: নূতন Jan 13, 2026
img
১ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার, ব্যয় হবে প্রায় ১৮১ কোটি টাকা। Jan 13, 2026
img
নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’ Jan 13, 2026
img
ঢাকায় চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার Jan 13, 2026
img
এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে: অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, আহত ২৫ Jan 13, 2026
img
মনোনয়ন প্রক্রিয়ায় এখনও মাসেল পাওয়ার ও ব্যবসায়ী অগ্রাধিকার পাচ্ছে: প্রফেসর রওনক জাহান Jan 13, 2026
img
নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯ Jan 13, 2026
img
প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল Jan 13, 2026
img
রিয়ালে তিন খেলোয়াড়ের ‘সুখ’ কেড়ে নিয়েছিলেন জাবি! Jan 13, 2026