© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নেতাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ক্লোজড দুই পুলিশ সদস্য

শেয়ার করুন:
বিএনপি নেতাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ক্লোজড দুই পুলিশ সদস্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৬ এএম | ১২ জুন, ২০২৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা ও ফার্মেসি ব্যবসায়ী সাদেকুর রহমানের দোকানে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা এবং চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করেছে পুলিশ।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন।

ক্লোজড হওয়া দুই পুলিশ সদস্য হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) কুতুবউদ্দিন (৪৫) ও কনস্টেবল আবুল খায়ের (৩৫)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের ক্লোজড করা হয়েছে।

এফপি/টিএ 

মন্তব্য করুন