সুনামগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরো্ধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ছবি: সংগৃহীত
০৫:৪২ এএম | ১২ জুন, ২০২৫
<div style="text-align: justify; ">বুধবার (১১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আ...
বুধবার (১১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমেরতল গ্রামের জালাল পক্ষ ও ফয়জুল পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই পুরোনো বিরোধের জেরে বুধবার সকালে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ ধরে চলে এই মারামারি, এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ ঢাকা পোস্টকে বলেন, আমি ছুটিতে ছিলাম। ফিরে এসে ঘটনার খবর পেয়েছি। এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/টিএ