© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অব্যবহৃত সংযোগ বন্ধের ঘোষণা গ্রামীণফোনের

শেয়ার করুন:
অব্যবহৃত সংযোগ বন্ধের ঘোষণা গ্রামীণফোনের
central-desk
০৩:৫৩ পিএম | ২৩ জুলাই, ২০১৯

মোবাইল অপারেটর গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৫ মাসের অধিক সময় ধরে বন্ধ বা অব্যবহৃত থাকা সকল প্রিপেইড ও পোস্টপেইড সংযোগসমূহ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। মঙ্গলবার গ্রামীণফোনের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

মোবাইল অপারেটর গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৫ মাসের অধিক সময় ধরে বন্ধ বা অব্যবহৃত থাকা সকল প্রিপেইড ও পোস্টপেইড সংযোগসমূহ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

মঙ্গলবার গ্রামীণফোনের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ এপ্রিল ২০১৮ বা তার পূর্ব থেকে অব্যবহৃত সকল গ্রামীণফোন প্রিপেইড ও পোস্টপেইড সংযোগসমূহকে অত্র নোটিশ প্রকাশের ৩ (তিন) মাস পর হতে স্থায়ীভাবে বন্ধ (ডিঅ্যাক্টিভ) করে দেয়া হবে।

যে সকল প্রিপেইড ও পোস্টপেইড সংযোগসমূহকে স্থায়ীভাবে বন্ধ (ডিঅ্যাক্টিভ) করে দেয়া হবে, তার তালিকা গ্রামীণফোন এর ওয়েবসাইট (www.grameenphone.com), গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টার এবং বিটিআরসি'র ওয়েবসাইটে (www.btrc.gov.bd) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে গ্রামীণফোন।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন