© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লালমনিরহাট সীমান্তে ফের ১২ জনকে পুশইনের চেষ্টা

শেয়ার করুন:
লালমনিরহাট সীমান্তে ফের ১২ জনকে পুশইনের চেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪০ পিএম | ১২ জুন, ২০২৫
লালমনিরহাটের সীমান্ত দিয়ে আবারও ১২ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর বাধায় এতে তারা ব্যর্থ হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার (১২ জুন) ভোরের দিকে জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়ার বড় মসজিদ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ পাঁচজনকে বাংলাদেশের ভূখণ্ডের দিকে ঠেলে দেয় বিএসএফ।

তবে বিজিবি ও স্থানীয়রা এতে বাধা দিয়ে আবারও তাদের ভারতীয় অংশে ফেরত পাঠান।

এদিকে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী সীমান্ত দিয়েও অপর সাতজনকে পুশইন করে ভারত। কিন্তু এখানেও বাধা দেয় বিজিবি ও সীমান্তের লোকজন। ওই সাত ভারতীয় বর্তমানে কাঁটাতারের বেড়ার এপাশের ভারতীয় অংশে অবস্থান করছে।

তারা দেশটির আসাম রাজ্যের বিভিন্ন জেলার বাসীন্দা বলে জানা গেছে।

১২ ভারতীয় নাগরিককে পুশইনে বাধা দেওয়া হয়েছে জানিয়ে তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুসাহিদ মাসুম সাংবাদিকদের জানান, এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।


পিএ/টিকে

মন্তব্য করুন