© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কনজারভেটিভ নেতা বরিস জনসন

শেয়ার করুন:
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কনজারভেটিভ নেতা বরিস জনসন
international-desk
০৫:৩১ পিএম | ২৩ জুলাই, ২০১৯

যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের নেতা রবিস জনসন নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। 

থেরেসা মের পদত্যাগের ঘোষণার পর প্রায় দুই মাসের ভোট আনুষ্ঠানিতা শেষে অবশেষে ঘোষণা করা হলো তার নাম।

দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে টপকে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনপ্রিয় ব্যক্তিত্ব বরিস জনসন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে বরিস জনসনকে দেশটির নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।

এর আগে সোমবার বিকেল পর্যন্ত জেরেমি হান্ট ও বরিস জনসন- এ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে একজনকে জয়ী করতে ভোট দেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এক লাখ ৬০ হাজার নিবন্ধিত সমর্থক।

বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি ব্রিটেন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। একইসঙ্গে এ দিন রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র দেবেন থেরেসা মে।

নতুন প্রধানমন্ত্রীও রানির সঙ্গে দেখা করবেন এবং এরপর তিনিও ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও দপ্তর ‘১০ ডাউনিং স্ট্রিট’-এ প্রথম বক্তব্য দেবেন।

ব্রিটেনের চমকপ্রদ এবং সুপরিচিত একজন ব্যক্তিত্ব বরিস জনসন। তিনি একসময় দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। একইসঙ্গে লন্ডনের মেয়রও ছিলেন।

এছাড়া বরিস জনসন কনজারভেটিভ নেতা বা প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এর আগেও অংশ নিয়েছিলেন।
সেসময় জিততে পারেননি দেশটির বর্তমান পরিবেশমন্ত্রী এবং ব্রেক্সিটপন্থী নেতা মাইকেল গোভ তার প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন বলে। তবে এবার সব বাধা তিনি ভেঙে দিয়েছেন নিজের যোগ্যতা দিয়ে।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন