© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সামাজিক মাধ্যমে বিএনপির ওপর ক্ষোভ ঝাড়লেন ভিপি নুর

শেয়ার করুন:
সামাজিক মাধ্যমে বিএনপির ওপর ক্ষোভ ঝাড়লেন ভিপি নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩১ পিএম | ১২ জুন, ২০২৫

এবার বিএনপির ওপর ক্ষোভ ঝাড়লেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নুর বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।


নুরুল হক নুর তার পোস্টে বলেন, ‘এলাকার সন্তান হিসেবে দল-মত- নির্বিশেষে মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন থাকায় ফ্যাসিবাদের সময়ে আওয়ামী লীগের লোকেরাও আমাদের সঙ্গে ঝামেলা করার দুঃসাহস দেখায়নি। আর আজ বিএনপির ইউনিয়ন সভাপতি বাকের বিশ্বাসের নেতৃত্বে হামলা হয়!’

তিনি বলেন, ‘এই হচ্ছে গণ-অভ্যুত্থান-পরবর্তী বিএনপি থেকে আমাদের প্রাপ্তি ও উপহার!’

প্রসঙ্গত, মঙ্গলবার নুরুল হক নুরের এক ভাইয়ের ওপর স্থানীয় বিএনপি নেতারা হামলা করেছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন