© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিরামপুর সীমান্ত দিয়ে আবারও ১৫ জনকে পুশ ইন করলো বিএসএফ

শেয়ার করুন:
বিরামপুর সীমান্ত দিয়ে আবারও ১৫ জনকে পুশ ইন করলো বিএসএফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৮ এএম | ১৩ জুন, ২০২৫
দিনাজপুরে বিরামপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তের বহিনী বিএসএফ। আজ শুক্রবার (১৩ জুন) রাত আড়াইটার দিকে উপজেলা বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তের ২৮৫ মেইন পিলার এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়।

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবি এম জাহিদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ১৫ জনের মধ্যে মধ্যে ৯ জন শিশু রয়েছে।

অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম জানান, আজ শুক্রবার রাত আড়াইটার দিকে সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন।

বিজিবি সদস্যরা সেখানে ওঁত পেতে অবস্থান করেন।

তিনি আরো জানান, পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে ১৫ জন ব্যক্তিকে আসতে দেখেন তারা। এ সময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৯ জন শিশু রয়েছে।

এসএন 

মন্তব্য করুন