© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে বারবার রাজনৈতিক অভ্যুত্থান ঘটলেও প্রত্যেকবার জনগণ পরাজিত হয়েছে: ড. মাহবুব উল্লাহ

শেয়ার করুন:
দেশে বারবার রাজনৈতিক অভ্যুত্থান ঘটলেও প্রত্যেকবার জনগণ পরাজিত হয়েছে: ড. মাহবুব উল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৩ এএম | ১৩ জুন, ২০২৫
বাংলাদেশে বারবার রাজনৈতিক অভ্যুত্থান ঘটলেও, প্রতিটি ক্ষেত্রেই জনগণ পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ। তার মতে, পুরানো ব্যবস্থাই নতুন মোড়কে পুনরায় তৈরি হয়েছে, যা দেশের মৌলিক পরিবর্তনে বাধা সৃষ্টি করেছে।

সম্প্রতি রাজনৈতিক বৈঠকের পর দেশের সমাজ ব্যবস্থায় কোনো বড় পরিবর্তন আসবে কিনা, এমন প্রশ্নের জবাবে ড. মাহবুব উল্লাহ বলেন, "নাহ, আমি এই ধরনের কিছু দেখছি না যে নির্বাচনের পরে সমাজব্যবস্থা বদলে যাবে বা আমাদের নদীগুলোতে পানি চলে আ সবে, আমরা সব সুখে শান্তিতে থাকব।" তিনি জোর দিয়ে বলেন, ইতিহাস যত অগ্রসর হয়, নতুন নতুন অধিকারের বিস্তৃতি ঘটে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থা পরিবর্তনের কোনো সুদূরপ্রসারী উদ্যোগ নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ অপরিবর্তিত থেকে যাবে।

ড. মাহবুব উল্লাহর এই মন্তব্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে গভীর প্রশ্ন তৈরি করেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, শুধু ক্ষমতা পরিবর্তনই যথেষ্ট নয়, বরং জনগণের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত করতে হলে সমাজ ব্যবস্থার মৌলিক পরিবর্তন অপরিহার্য।

আরআর/এসএন

মন্তব্য করুন