© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাতক্ষীরায় ডোবায় পড়ে প্রাণ গেল ১ জনের

শেয়ার করুন:
সাতক্ষীরায় ডোবায় পড়ে প্রাণ গেল ১ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৮ পিএম | ১৩ জুন, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির আঙিনার ডোবায় পড়ে রোহান (২ বছর ৬ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রোহান ছিল পরিবারের একমাত্র সন্তান।


শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় , ঘটনার সময় শিশুটির বাবা মিজানুর রহমান গাজী ঘুমিয়ে ছিলেন এবং মা ছিলেন গোয়ালঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে থাকা একটি নোংরা ও দুর্গন্ধযুক্ত ডোবায় পড়ে যায়।

কাজ শেষে ছেলেকে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা তাকে ডোবার পানিতে ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

রোহানের এমন করুণ মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, বাড়ির আঙিনায় খোলা ডোবা রাখা চরম অসতর্কতার পরিচায়ক। 

কেএন/টিকে

মন্তব্য করুন