© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনা সিটি করপোরেশনের ৮৬৫ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

শেয়ার করুন:
খুলনা সিটি করপোরেশনের ৮৬৫ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা
own-reporter-khulna
০৪:১৪ পিএম | ২৪ জুলাই, ২০১৯

খুলনা সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৮৬৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বাজেট ঘোষণা করেন খুসিক মেয়র তালুকদার আব্দুল খালেক।

খুলনা সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৮৬৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বাজেট ঘোষণা করেন খুসিক মেয়র তালুকদার আব্দুল খালেক।

মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৬৯ কোটি ৮২ লাখ ২৬ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে ব্যয় ধরা হয়েছে ৬৯৫ কোটি ৭১ লাখ ৭৭ হাজার টাকা। বাজেটে নতুন করে কোনো ক্ষেত্রে করারোপ করা হয়নি।

বিগত অর্থ বছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৬৩৭ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ২৯৮ কোটি ৮৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ছিল ৪৬ দশমিক ৯০ শতাংশ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন