© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহ সীমান্তে দিয়ে অবৈধ অনুপ্রবেশ, আটক ১১

শেয়ার করুন:
ঝিনাইদহ সীমান্তে দিয়ে অবৈধ অনুপ্রবেশ, আটক ১১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৩ পিএম | ১৩ জুন, ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী পুরুষসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তাদের অধিকাংশই গোপালগঞ্জের বাসিন্দা। শুক্রবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে কাঞ্চনপুর, বাঘাডাঙ্গা, পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জন বাংলাদেশি নাগরিক আটক করেছে।

এ সময় মাঠিলা কুমিল্লাপাড়া লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৫ বোতল ভারতীয় মদ ও ১৯৬ পিচ ভারতীয় যৌন উত্তেজক ( ভায়েগ্রা) ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

কেএন/টিকে

মন্তব্য করুন