© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বলল ১২ দলীয় জোট

শেয়ার করুন:
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বলল ১২ দলীয় জোট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ পিএম | ১৩ জুন, ২০২৫
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা ও আশার আলো। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ১২ দলীয় জোটের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সহ-সভাপতি রাশেদ প্রধান, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির (একাংশের) চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান।

১২ দলীয় জোটের নেতাদের পক্ষ থেকে বলা হয়, 'বৈঠকে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে।

এই বৈঠক সকল আশঙ্কার অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐকমত্য হয়েছে, তা অনিশ্চয়তা কাটিয়ে দিয়েছে। সমগ্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির সংযোগ ঘটিয়ে এপ্রিল থেকে সরে এসে নির্বাচনের জন্য ফেব্রুয়ারি প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়া শেষ করে নির্বাচন আয়োজনে ঐক্যমতে পৌঁছানোর জন্য ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তারা বলেন, আজকের এই বৈঠক যেন শুধু কথার কথায় না থাকে।

একই সঙ্গে দেশের মানুষ সংস্কার ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। আমরা বিশ্বাস করি, দেশের বৃহত্তম রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের প্রধানের এই সৌহার্দ্য ও সহমতের মধ্য দিয়ে জয় হবে গণতন্ত্রের। 

টিকে/টিএ

মন্তব্য করুন