© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের ‘সেক্স ক্যাপিটাল’ হয়ে যাচ্ছে গোয়া

শেয়ার করুন:
ভারতের ‘সেক্স ক্যাপিটাল’ হয়ে যাচ্ছে গোয়া
international-desk
০৭:৪৪ পিএম | ২৪ জুলাই, ২০১৯

ভারতের শীর্ষ পর্যটক প্রিয় রাজ্যের একটি গোয়া। আরব সাগরের তীরে অবস্থিত এই রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর তাই পর্যটকদের আনাগোনা লেগে থাকে বছর জুড়েই।

রাজ্যের কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফালেইরো মনে করছেন, দিনে দিনে ভারতের ‘সেক্স ক্যাপিটাল’ হয়ে উঠছে গোয়া। শুধু তাই নয়, ছবির মতো দেখতে সমুদ্র সৈকতের এই রাজ্য ‘পাপের শহরে’ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এ জন্য সরাসরি দায়ী করেছেন গোয়ার বিজেপি পরিচালিত সরকারকে।

গোয়া বিধানসভায় পর্যটন বিভাগে অনুদান মঞ্জুরের বিষয়ে সোমবার আলোচনায় অংশ নিতে গিয়েই এ কথা বলেছেন কংগ্রেসের ওই বিধায়ক।

তিনি বলেছেন, ক্যাসিনো, ড্রাগ ও যৌনব্যবসার লাগামহীনতা গোয়াকে পাপের শহরে পরিণত করেছে।

তিনি বলেন, ‘এ রকম অবস্থা চলতে থাকলে আমরা ভারতের সেক্স ক্যাপিটালে পরিণত হব। তারপর দেশের ড্রাগ ক্যাপিটালে।’

আর এর জন্য তিনি সরাসরি দায়ী করেছেন বিজেপি পরিচালিত সরকারের কর্মকাণ্ডের দিকে। তার অভিযোগ, রাজস্বের লোভেই এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না বর্তমান সরকার।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন