© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে হামলা নিয়ে ট্রাম্প বললেন, আমরা আগে থেকেই সব জানতাম

শেয়ার করুন:
ইরানে হামলা নিয়ে ট্রাম্প বললেন, আমরা আগে থেকেই সব জানতাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৬ পিএম | ১৪ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইরানের ওপর ইসরায়েলের হামলার ব্যাপারে আগে থেকেই জানতেন ব

ইরানের ওপর ইসরায়েলের হামলার ব্যাপারে আগে থেকেই জানতেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এখনো ইরানের সামনে পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতায় আসার সুযোগ রয়েছে।

গতকাল শুক্রবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে টেলিফোন সাক্ষাৎকারে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘আমরা আগে থেকেই সব জানতাম এবং আমি ইরানকে অপমান, ক্ষয়ক্ষতি এবং মৃত্যু থেকে বাঁচাতে চেয়েছিলাম।

আমি খুব চেষ্টা করেছি ইরানকে রক্ষা করার জন্য, কারণ আমি মনেপ্রাণে চাইছিলাম যেন আমরা একটা সমঝোতায় আসতে পারি।’

ইরানের পাল্টা হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে তেল আবিবের পাশে থাকবেন কি না— রয়টার্সের এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলের সমর্থক এবং ইরানে ইসরায়েলের

হামলার কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘাত উসকে উঠবে কি না— সে বিষয়ে উদ্বিগ্ন নন।

তিনি বলেন, ‘আমরা ইসরায়েলের সঙ্গে খুবই ঘনিষ্ঠ। আমরা তাদের এক নম্বর মিত্র।
দেখা যাক কী হয়।’

প্রসঙ্গত, গত ১৩ জুন শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। এতে নিহত হয়েছেন অন্তত ৭৮ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩০০।


পিএ/টিকে 

মন্তব্য করুন