© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরাজগঞ্জে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন:
সিরাজগঞ্জে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ পিএম | ১৫ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">সিরাজগঞ্জের তাড়াশে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঈমান আলী (৫...

সিরাজগঞ্জের তাড়াশে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঈমান আলী (৫০) মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার ক্ষুদ্র মাধাইনগর গ্রামের বাসিন্দা।

আজ রবিবার (১৫ জুন) ভোরে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের আমশড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ওই মোটরসাইকেলে থাকা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সিফাত (২১) ও শামীম সরকার (২৯) গুরুতর আহত হন।

তাদেরকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাড়াশ হাসপাতালের উপ সহকারী মেডিক্যাল অফিসার কাজলী খাতুন জানান , হাটিকুমরুল গোলচত্বর থেকে ঈমান আলী তার ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে অপর দুই যাত্রীকে নিয়ে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়ক ধরে তাড়াশের দিকে আসছিলেন। পথে ভোর সাড়ে চারটার সময় আমশড়া নামক স্থানে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঈমান আলীসহ তিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নেওয়া হলে চালক ঈমান আলীকে মৃত ঘোষণা করা হয়।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ‘পুলিশ এ বিষয়ে খোঁজ নিয়েছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কেএন/ টিএ

মন্তব্য করুন