© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংরক্ষিত নয়, সরাসরি ভোটে সংসদে ১০০ নারী এমপি প্রয়োজন : সারজিস

শেয়ার করুন:
সংরক্ষিত নয়, সরাসরি ভোটে সংসদে ১০০ নারী এমপি প্রয়োজন : সারজিস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪০ পিএম | ১৫ জুন, ২০২৫
সংসদে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০ আসনে সরাসরি ভোটে সংসদে নারীদের প্রতিনিধিত্ব চান জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সংগঠন সারজিস আলম। সংরক্ষিত নারী আসন প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তিনি।

আজ রবিবার (১৫ জুন) সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানান।

সারজিস বলেন, সংসদে নারীদের সংরক্ষিত আসনের নামে সব পক্ষকে খুশি রাখা, স্বজনপ্রীতি করা, প্রাইজ পোস্টিং দেওয়া; নারীর প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার অপ্রত্যাশিত বিভিন্ন প্রক্রিয়া।

সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি যেভাবে মাঠ থেকে রাজনীতিতে অংশগ্রহণ করেন, জনগণের কাছে ছুটে যান, জনগণের কাছে দায়বদ্ধ থাকেন এবং একটি নির্দিষ্ট আসনের জনসম্পৃক্ত বিভিন্ন কাজে সরাসরি অংশগ্রহণ করেন, সেটা সংরক্ষিত আসনের কোনো সংসদ সদস্য করতে পারেন না।

তিনি আরো বলেন, তাই নারীর প্রকৃত ক্ষমতায়ন চাইলে সংরক্ষিত নয়, বরং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে অন্তত ১০০ জন নারীর প্রতিনিধিত্ব সংসদে প্রয়োজন। সে ক্ষেত্রে আসনসংখ্যা ৩০০+১০০=৪০০ হতে পারে। আমার ভোটে সরাসরি, সংসদে যাবে যোগ্য নারী।

আরএম/টিএ 

মন্তব্য করুন