নির্বাচনে মাদক কারবারি ও দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহ্বান সারজিস আলমের
ছবি: সংগৃহীত
০৫:২১ পিএম | ১৫ জুন, ২০২৫
যেকোনো নির্বাচনে মাদক কারবারি, দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
আজ রোববার (১৫ জুন) দুপুরে বাংলাদেশ সর্বদক্ষিণের স্থল সীমান্ত কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের নাফ নদীর পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে এমন আহ্বান জানানো হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে নাফ নদীর জেটি এলাকার গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে কয়েকজনের সঙ্গে কথা বলেন সারজিস আলম। এ সময় তাদের কাছে জাতীয় নাগরিক পার্টির সম্পর্কে কতটুকু জানেন, তাকে চিনেন কিনা বা কীভাবে চিনেন এসব প্রশ্ন করেন কয়েকজনকে।
এ সময় তিনি তাদের দল নাম জানা এবং তাকে চিনতে পারায় আনন্দ প্রকাশ করে করেন। তিনি জানতে চান সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান কমেছে কিনা? আওয়ামী লীগের লোকজন যারা মাদক সিন্ডিকেট পরিচালনা করতে তারা আছেন কিনা পালিয়ে গেছে এসব তথ্য জানতে চান। এরপর তিনি তাদের দলের যোগদানের আহ্বানও জানান।
এ সময় টেকনাফের ছাত্র প্রতিনিধি মোরশেদ আলম, জুবাইর আজিজ, বাহা উদ্দীন, সায়েম সিকদার, আবছার হোসাইন, মাহমুদুল হাসান বাবুল, রবিউল আলমসহ অন্যান্যরা তার সাথে দেখা করেন। পরে একটার দিকে কক্সবাজারে ফিরেন সারজিস আলম।
কেএন/টিএ