© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে, বন্ধ থাকবে প্রধান ফটক : ইশরাক

শেয়ার করুন:
দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে, বন্ধ থাকবে প্রধান ফটক : ইশরাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৮ পিএম | ১৫ জুন, ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগর ভবনে বিরতিহীনভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে নির্বাচনে জালিয়াতি ও অবৈধভাবে ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটি এই মামলার রায়েই প্রমাণিত হয়েছে। সরকারকে দ্রুত এই বিষয়টি সমাধান করতে হবে। নগর ভবনে নাগরিকদের জরুরি সেবা চালু থাকবে।আন্দোলনও চলতে থাকবে।’

ঈদুল আজহার পর ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসীর ধারবাহিক কর্মসুচির অংশ হিসেবে আজ রবিবার (১৫ জুন) সকাল ১১টায় নগর ভবনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন জানান, জন্ম নিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে, অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবেন না। তিনি বলেন, ‘প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের একটা প্রতীক। জনগণের দৈনন্দিন সেবা, আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে।’

ইশরাক হোসেন বলেন, ‘আমরা গায়ের জোরে নয়, সাংবিধানিকভাবে ও জনগণের ভোটে আমি বৈধ মেয়র। বরং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘন করার অভিযোগ উঠবে। তাই সরকারকে বলব, দ্রুত এই বিষয়ের সমাধান করুন। সমাধানের আগ পর্যন্ত বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে।’

তিনি বলেন, ‘আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার হয়েছে, সরকার শুরু থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল মেয়র হিসেবে আমাকে বসতে দেবে না।’

আরএম/টিএ 

মন্তব্য করুন