© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষমতায় যেতে কোনো দল ভারতের সঙ্গে চুক্তি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে: ফয়জুল করিম

শেয়ার করুন:
ক্ষমতায় যেতে কোনো দল ভারতের সঙ্গে চুক্তি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে: ফয়জুল করিম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২০ পিএম | ১৫ জুন, ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) বলেছেন, “আওয়ামী লীগ খুন, ধর্ষণ, জুলুম ও ভোট ডাকাতি করেছে। এজন্যই মানুষ তাদের থেকে মুক্তির জন্য আন্দোলনে নেমেছে।

বর্তমানেও যদি কেউ ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে ভারতের সঙ্গে কোনো ধরনের সন্ধি বা চুক্তি করে, তাহলে দেশের জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।”

রবিবার (১৫ জুন) সন্ধ্যায় ভোলার উপশহর বাংলাবাজার চত্বরে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “যে দলে চাঁদাবাজ, খুনি, ধর্ষক, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদের মালিক রয়েছে, সেই দলকে জনগণ আর ভোট দেবে না। এমন দলের সঙ্গে কেউ থাকবে না। জনগণই তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দক্ষিণ দিঘলদী ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার হাবিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের সহকারী সেক্রেটারি মাওলানা এম. ওবায়েদুর রহমান, ভোলা জেলা (উত্তর) শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, প্রমুখ।

আরএম/টিএ 

মন্তব্য করুন