© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২০

শেয়ার করুন:
চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২০
international-desk
০৪:১৮ পিএম | ২৬ জুলাই, ২০১৯

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শুইচাং কাউন্টির একটি গ্রামে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এখনোও নিখোঁজ রয়েছে ২৫ জন।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

সিসিটিভি জানায়, উদ্ধারকর্মীরা গুইঝু প্রদেশের শুইচাং কাউন্টির ওই গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশু সন্তানসহ এক মা এবং অপর এক নারীর লাশ উদ্ধার করেছে।

এর আগে মঙ্গলবার রাতে গ্রামটির ২৩টি বাড়ির ওপর পাহাড় ধসে পড়ার পর সেখান থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করে উদ্ধারকর্মীরা।

চীনের প্রত্যন্ত এসব পার্বত্য অঞ্চলে প্রবল বর্ষণের পর প্রায় ভয়াবহ ভূমি ধসের ঘটনা ঘটে থাকে।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন