© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলের দুই টিভি চ্যানেলকে অফিস খালি করার নির্দেশ ইরানের

শেয়ার করুন:
ইসরায়েলের দুই টিভি চ্যানেলকে অফিস খালি করার নির্দেশ ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫২ এএম | ১৭ জুন, ২০২৫

<div style="text-align: justify; "><span style="">দখলদার ইসরায়েলের দুটি টিভি অফিস খালি করার নির্দেশ দিয়েছ

দখলদার ইসরায়েলের দুটি টিভি অফিস খালি করার নির্দেশ দিয়েছে ইরান। সোমবার (১৬ জুন) ইসরায়েল ইরানের রাষ্ট্রয়াত্ত্ব টিভির অফিসে হামলা চালায়। এর জবাবে ইরান এখন ইসরায়েলের দুটি টিভি অফিসে হামলা চালাবে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রয়াত্ত্ব টিভিতে নির্দেশনার ব্যাপারে বলা হয়েছে. “ইরান ইসরায়েলের এন১২ এবং এন১৪ টিভি চ্যানেলের অফিস খালি করার সতর্কতা জারি করেছে। ইসলামিক রিপাবলিকের ব্রডকাস্টিং সার্ভিসে ইহুদিবাদীদের হামলার জবাবে এই নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে ইরানি টিভিতে যখন ইসরায়েল হামলা চালায় তখন সেখানে একটি সরাসরি অনুষ্ঠান চলছিল। ইরান এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েল সত্য প্রকাশ্যের মাধ্যমকে চেপে ধরার চেষ্টা করছে।

এফপি/টিএ

মন্তব্য করুন