© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহ সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

শেয়ার করুন:
ঝিনাইদহ সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৪ পিএম | ১৭ জুন, ২০২৫

<div><div>ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১০ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১০ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ মঙ্গলবার (১৭ জুন) রাত ৮টার দিকে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ১৭ জুন বিকালে লড়াইঘাট ও শ্যামকুড় সীমান্তে পিলার ৬০/১২৩ মেইন পিলারের নিকট কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। বিজিবির হাতে আসা ব্যক্তিদের মধ্যে, দুজন পুরুষ, ৫ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

জানা যায়, তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে গমনকালে বিএসএফ তাদেরকে আটক করে। পরে বিএসএফ পতাকা বৈঠকের আয়োজন করে এবং বাংলাদেশি নাগরিকদের নাম ঠিকানা যাছাই করে বিজিবির কাছে হস্তান্তর করে। হস্তান্তের পর বিজিবি তাদেরকে মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।


পিএ/টিএ 

মন্তব্য করুন