© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় আরও ১ জনের দেহে করোনা শনাক্ত

শেয়ার করুন:
খুলনায় আরও ১ জনের দেহে করোনা শনাক্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৫ পিএম | ১৮ জুন, ২০২৫
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। তার নাম করুনা ৬০। তিনি নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা এলাকার বাসিন্দা। খুমেক হাসপাতালের করোনা ও ডেঙ্গু বিষয়ক ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক এটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (১৮ জুন) দুপুর আড়াইটা পর্যন্ত খুমেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৮টি র‍্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়। এর মধ্যে একজনের করোনা শনাক্ত হলেও বাকি ১৭টির ফলাফল নেগেটিভ এসেছে।

এর আগে মঙ্গলবার (১৭ জুন) খুমেক হাসপাতালে একজনের এবং খুলনা জেনারেল হাসপাতালে একজনের করোনা শনাক্ত হয়। খুমেক হাসপাতালে মঙ্গলবার শনাক্ত হওয়া একজনও নগরীর বয়রার বাসিন্দা।

আর জেনারেল হাসপাতালে শনাক্ত হওয়া একজনকে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে শুধু খুলনা ও মেহেরপুরে একজন করে মোট দুজনের করোনা শনাক্ত হয় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (১৮ জুন সকাল ৮টা পর্যন্ত) বিভাগের খুলনা, সাতক্ষীরা ও মেহেরপুর জেলায় ২৮ জনের র‍্যাপিড এন্টিজেন পরীক্ষা করে দুজনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে এবারের গড় শনাক্তের হার সাত শতাংশের একটু বেশি।

কেএন/টিকে

মন্তব্য করুন