© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'কেউ জানে না আমি কী করব', ইরান নিয়ে ট্রাম্পের রহস্যময় হুঁশিয়ারি

শেয়ার করুন:
'কেউ জানে না আমি কী করব', ইরান নিয়ে ট্রাম্পের রহস্যময় হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৭ এএম | ১৯ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আবারো আলোচন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আবারো আলোচনায় আসলেন ইরান ও ইসরায়েল সংঘাতের ইস্যুতে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি ইরানে হামলা করতে পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করব।"

এই মন্তব্যে যেমন রয়েছে অনিশ্চয়তার ছায়া, তেমনি রয়েছে সম্ভাব্য যুদ্ধের শঙ্কা। তিনি আরও বলেন, "আগামী সপ্তাহটা অনেক বড় হতে চলেছে। এমনকি এর আগেও কিছু ঘটতে পারে।"

হোয়াইট হাউসে আলোচনার প্রস্তাব দিয়েছে ইরান?

ট্রাম্প দাবি করেন, ইরান তাদের সঙ্গে আলোচনার জন্য হোয়াইট হাউসে প্রস্তাব পাঠিয়েছে। তবে সেই প্রস্তাব কবে, কীভাবে এসেছে – তা বিস্তারিত জানাননি তিনি। বরং বলেন, "এখন কথা বলার সময় নয়। অনেক দেরি হয়ে গেছে।"

তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই অনেক সহ্য করেছে, এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার।

"ইরানের কোনো প্রতিরক্ষা নেই"

ট্রাম্প বলেন, ইরান এখন "সম্পূর্ণ প্রতিরক্ষাহীন"। তিনি বলেন, "তাদের কোনও কার্যকর এয়ার ডিফেন্স নেই।" একই সঙ্গে তিনি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি বলেছেন,

"চালিয়ে যাও।" অর্থাৎ ইরানের ওপর হামলা বন্ধ না করতে।

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সম্পর্কে ট্রাম্প বলেন, "গুড লাক।" অর্থাৎ সুস্থ থাকুন, তবে ইঙ্গিত ছিল শীতল ও হুঁশিয়ারিমূলক।

ইরান জানিয়ে দিল, আত্মসমর্পণ করবে না

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক টেলিভিশন ভাষণে বলেন, "ইরান কোনোভাবেই মাথা নত করবে না। যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, তাহলে তার জবাব ভয়াবহ হবে – এমন জবাব যা তারা কখনো ভুলতে পারবে না।"

তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন,"ইরান এমন জাতি নয়, যাদের হুমকি দিয়ে কিছু আদায় করা যাবে। ইতিহাস তার সাক্ষী।"

ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত দিনকে দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ছয়দিন ধরে চলছে ক্ষেপণাস্ত্রের লড়াই। এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ৫৮৫ ছাড়িয়েছে। বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, হাসপাতালগুলোয় উপচে পড়ছে আহত মানুষ।

ইরান বুধবার প্রথমবারের মতো ইসরায়েলের দিকে ‘ফাত্তাহ-১’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দাবি করেছে। এর জবাবে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে এবং দাবি করেছে, তারা ইরানের নিরাপত্তা সংস্থার সদর দফতরও গুঁড়িয়ে দিয়েছে।

ইসরায়েলি পক্ষ জানায়, ইরানের হামলায় তাদের দেশে এখন পর্যন্ত ২৪ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১৩০০ জনেরও বেশি।

এই উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগে তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। কথার লড়াই যদি বাস্তব যুদ্ধে রূপ নেয়, তাহলে তার প্রভাব শুধু ইরান বা ইসরায়েলেই নয়, গোটা বিশ্বের ওপর পড়তে পারে।

আরএম 

মন্তব্য করুন