© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পশ্চিমবঙ্গে চার রোহিঙ্গা আটক

শেয়ার করুন:
পশ্চিমবঙ্গে চার রোহিঙ্গা আটক
international-desk
০৬:০৭ পিএম | ২৮ জুলাই, ২০১৯

ভারতের পশ্চিমবঙ্গ থেকে চারজন রোহিঙ্গা মুসলিমকে আটক করেছে দেশটির রেলওয়ে পুলিশ।

আটকদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছে।

আটকরা হলেন- মোহাম্মদ রফিক (২০), আনোয়ারা বেগম (১৮), দিলদার বেগম (১৮) ও ইয়াসিন আরা।

রোববার জলপাইগুঁড়ির স্টেশনে দূরপাল্লার একটি ট্রেন থেকে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম রেলওয়ে পুলিশের বরাত দিয়ে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা থেকে দিল্লির আনন্দ বিহারগামী ট্রেনে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে চারজন রোহিঙ্গা নারী ও পুরুষকে আটক করা হয়।

মিয়ানমারে সেনা অভিযানের পর উত্তর-পূর্ব ভারত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই।দেশের বিভিন্ন জায়গায় বসতি গড়ছে তারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়েও রোহিঙ্গা অনুপ্রবেশ করছে ভারতে।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন