© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি বিমানবন্দরের কন্ট্রোল রুমে ইয়েমেনের ড্রোন হামলা

শেয়ার করুন:
সৌদি বিমানবন্দরের কন্ট্রোল রুমে ইয়েমেনের ড্রোন হামলা
international-desk
০৭:৫৮ পিএম | ২৮ জুলাই, ২০১৯

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। খবর পার্সটুডের।

রোববার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইয়েমেনি টেলিভিশন আল মাসিরা টিভি।

আল-মাসিরার খবরে বলা হয়, হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত বিমানবাহিনী এ হামলায় কাসেফ-২ কমব্যাট ড্রোন ব্যবহার করে।

হামলার কারণে নাজরান বিমানবন্দরের বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

হুতি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, সৌদি ড্রোনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে প্রথম হামলা করা হয়। এরপর ড্রোনের হ্যাঙ্গার ও কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ড্রোনগুলো নিখুঁতভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

গত ৪৮ ঘণ্টায় সৌদি জোট ইয়েমেনে অন্তত ২৭ দফা বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছেন জেনারেল ইয়াহিয়া সারিয়ি।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন