© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৯ পিএম | ২০ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন

ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না ইরান—এমন কড়া বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক

বিবৃতিতে তিনি বলেন, ‘আমেরিকানরা বারবার বার্তা পাঠিয়ে আলোচনা চায়, কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো সংলাপের জায়গা নেই।’

আরাঘচি আরো বলেন, ‘আমরা এমন একটি দেশের সঙ্গে কথা বলব না যারা এই অপরাধে অংশীদার। যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের হামলাকে ঠেকাতে কোনো ভূমিকা নেয়নি বরং পরোক্ষভাবে এর পেছনে রয়েছে।

ইসরায়েলের সাম্প্রতিক হামলায় শত শত ইরানি নিহত হওয়ার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে। এ অবস্থায় পশ্চিমাদের সঙ্গে এই প্রথম সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন আরাঘচি। আজ (শুক্রবার) সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকে ইরান তার অবস্থান ব্যাখ্যা করবে এবং ইসরায়েলের হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করবে।

তবে যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে কোনো দীর্ঘমেয়াদি সমাধান আদৌ সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

কেএন/টিকে

মন্তব্য করুন