© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পথ ভুলে ভারতে বিজিবি সদস্য, পতাকা বৈঠকের পর ফেরত

শেয়ার করুন:
পথ ভুলে ভারতে বিজিবি সদস্য, পতাকা বৈঠকের পর ফেরত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ পিএম | ২২ জুন, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত এলাকায় পথ ভুল করে ভারতে ঢুকে পড়েন মতিউর রহমান নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। পরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হয়।

শুক্রবার (২০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ভারত ভূখন্ডে ঢুকে পড়ার পর শনিবার (২১ জুন) রাত ১১টার দিকে তাকে ফেরত আনা হয়।

মতিউর রহমান জহুরপুর টেক ক্যাম্পে ল্যান্স নায়েক পদে কর্মরত।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের তিন পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাইরানের তিন পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সাবেক তিন সিইসির বিরুদ্ধে ইসিতে অভিযোগ বিএনপির, থানায় মামলাসাবেক তিন সিইসির বিরুদ্ধে ইসিতে অভিযোগ বিএনপির, থানায় মামলা

তিনি বলেন, শুক্রবার রাতে গরু-মহিষ চোরাচালানিদের ধাওয়া করতে গিয়ে ভারত ভূখন্ডে ঢুকে পড়েন মতিউর রহমান। পরে আর ফিরে আসতে পারেননি তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় বিএসএফকে।

পরে শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয় মতিউর রহমানকে। ফেরত আসার আগে বিএসএফের বাজিতপুর ক্যাম্পে রাখা হয়েছিলো তাকে।  

এসএন 

মন্তব্য করুন