© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক ভূমিমন্ত্রীর তিন সন্তানদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
সাবেক ভূমিমন্ত্রীর তিন সন্তানদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪০ পিএম | ২২ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলমান থাকায় আওয়ামী লীগ সরকার...

দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলমান থাকায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (২২ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন- সাইফুজ্জামানের ছেলে তানায়েম জামান চৌধুরী, সাদাকাত জামান ও মেয়ে জেবা জামান।

তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান।

আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাত সদস্যের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

আরএম/টিকে 

মন্তব্য করুন