মেঘনা আলমের সঙ্গে সরকারি কর্মকর্তার ছবি প্রকাশ করলেন নির্ঝর
ছবি: সংগৃহীত
০৫:৩৬ পিএম | ২২ জুন, ২০২৫
আলোচিত মডেল মেঘনা আলমের সঙ্গে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের এমডি সামাদ মৃধার একটি ছবি প্রকাশ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।
রবিবার নিজের টেলিগ্রাম গ্রুপে ওই ছবিটি প্রকাশ করেন তিনি। ওই ছবিতে সামাদ মৃধা ও মেঘনা আলম ছাড়াও আরো চারজনকে দেখা গেছে। তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
এদিকে একই দিন সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের এমডি সামাদ মৃধার দুটি আপত্তিকর ছবি প্রকাশ করেছেন জাওয়াদ নির্ঝর।
তিনি জানান, জাওয়াদ নির্ঝর তার টেলিগ্রাম পোস্টে লিখেছেন, ৫ আগস্টের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের এমডি হিসেবে বসানো হয় সামাদ মৃধাকে। দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তো আছেই; তবে সবচেয়ে ভয়ংকর ব্যাপার তিনি তার অফিসের নারী কর্মীদের নানা আপত্তিকর কর্মকাণ্ড করতে চাপ দেন। যে দুটি ছবি দেওয়া হয়েছে, সেগুলো ভিডিও থেকে নেওয়া।
ছবি দুটির সত্যতা যাচাই করা হয়েছে।
এসএন