© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের

শেয়ার করুন:
কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৬ পিএম | ২২ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">কুড়িগ্রামের ধরলা ব্রিজ পূর্ব পাড়ে ট্রাক চাপায় হুমায়ুন ক

কুড়িগ্রামের ধরলা ব্রিজ পূর্ব পাড়ে ট্রাক চাপায় হুমায়ুন কবির (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের ধরলা ব্রিজ পূর্ব পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কুড়িগ্রামের উলিপুর উপজেলা তবকপুর ইউনিয়নের মৃত নাজিমুদ্দিন সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হুমায়ুন রাস্তা পারাপারের সময় নাগেশ্বরী থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরএম/টিকে 

মন্তব্য করুন