অতি উৎসাহী কাজ করে গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছেন: শিশির মনির
ছবি: সংগৃহীত
০১:৫৩ এএম | ২৩ জুন, ২০২৫
<div><div><div><div><div><p>‘অতি উৎসাহী কাজের মাধ্যমে গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্যকে প্রশ্ন...
‘অতি উৎসাহী কাজের মাধ্যমে গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।’ বলে গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
সোমবার (২৩ জুন) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন:
"No. কোনভাবেই সমর্থনযোগ্য নয়। কোন ব্যক্তিকে জুতা পেটা করবেন কেন? কারও অপরাধ হলে আইনের কাছে সোপর্দ করুন। আইন অনুযায়ী পদক্ষেপ নিন। অতি উৎসাহী কাজ করে গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছেন।"
তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কিছু ঘটনাকে ইঙ্গিত করে শিশির মনির আইনের শাসনের প্রতি গুরুত্বারোপ করেছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো পদক্ষেপ গ্রহণের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
এসএম