© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর মিরপুরে বন্ধুর হাতে প্রাণ গেল বন্ধুর

শেয়ার করুন:
রাজধানীর মিরপুরে বন্ধুর হাতে প্রাণ গেল বন্ধুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২০ এএম | ২৩ জুন, ২০২৫

<div><div>রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশন এলাকায় রবিবার (২২ জুন) রাতে এক শিক্ষার্

রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশন এলাকায় রবিবার (২২ জুন) রাতে এক শিক্ষার্থী খুন হয়েছেন। তার নাম মো. রিফাত। নারী ঘটিত ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে তিনি নিহত হন।

নিহত রিফাত জান্নাত একাডেমি নামে স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনরা। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ তথ্য দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত রিফাতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএম    

মন্তব্য করুন