কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেল একজনের
ছবি: সংগৃহীত
০৩:৩৮ এএম | ২৩ জুন, ২০২৫
কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।করোনায় মারা যাওয়া ব্যক্তি বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা।
রোববার (২২ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেন৷
চলতি মাসে মোট ৬৭টি পরীক্ষায় ১২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ৫ শতাংশ। এসব পরীক্ষাগুলো জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে করানো হয়। সরকারিভাবে এ জেলায় এখনো করোনা পরীক্ষা শুরু হয়নি বলে জানা যায়।
কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, রবিবার (২২ জুন) করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে ৷ আমরা জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা সংক্রমণের তথ্য সংগ্রহ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।
এসএম